February 5, 2026

৭৮তম স্বাধীনতা দিবস

সোমালিয়া ওয়েব নিউজ: ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে নদীয়ার কল্যাণীর এইমস এ জাতীয় পতাকা উত্তোলন করেন এইমসের কার্যনির্বীহি আধিকারিক রাম জি সিং। মেট্রো রেল কলকাতার জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি কলকাতার মেট্রো রেল ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন। স্বাধীনতা দিবস উপলক্ষে অন্য বছরের মত এবারেও রাজ্যপাল সি ভি আনন্দ বোস বিকেলে রাজভবনে রাজনীতি ও সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদের সঙ্গে এক চা চক্রে মিলিত হন, উপস্থিত ছিলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, রাজ্য মন্ত্রীসভার সদস্য ফিরহাদ হাকিম, সহ সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় আধিকারিক ও রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারা। কলকাতায় খিদিরপুর বন্দরে আজ শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে ৭৮তম স্বাধীনতা দিবস পালন করা হয়। বন্দরের চেয়ারম্যান রথেন্দ্র রমণ অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন। এই উপলক্ষে সেখানে স্বাধীনতা দিবসের প্যারেড অনুষ্ঠিত হয়। ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে আজ কলকাতা পুরসভার কেন্দ্রীয় ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পূর সভার মেয়র ফিরহাদ হাকিম।স্বাধীনতা দিবস উপলক্ষে আজ পুর ভবনে আয়োজিত অনুষ্ঠানে কলকাতা পুরসভার স্কুল এর ছাত্র-ছাত্রীরাও অংশ নেয়। কলকাতায় জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর কার্যালয়ে এক অনুষ্ঠানে সংস্থার মহা নির্দেশক অসিত সাহা জাতীয় পতাকা উত্তোলন করেন। তিনি তার বক্তব্যে স্বাধীনতা সংগ্রামীদের অবদানকে স্মরণ করেন। অতিরিক্ত মহা নির্দেশক জয়দেব গুহ উপমহনির্দেশক শৈবাল ঘোষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কাশীপুর গান এন্ড শেল ফ্যাক্টরিতে মহাসমারোহে পালিত হল ৭৮ তম স্বাধীনতা দিবস। এ উপলক্ষে সকালে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন গান এন্ড শেল ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার সুবীর কুমার সাহা । স্বাধীনতা দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠানে কারখানার সকল স্তরের কর্মচারীরা যোগ দেন। ভারত সরকারের নির্দেশমতো ‘মায়ের নামে একটি গাছ’ অনুষ্ঠানে কর্মচারীরা বিপুল উৎসাহে যোগদান করেন।

Loading