সোমালিয়া ওয়েব নিউজ: রোহতকে ‘পন্ডিত ভগবতদয়াল শর্মা পোস্টগ্র্যাজুয়েট ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস’-এ আজ প্রথম ভ্যাকসিনটি দেওয়া হয়। দেশে ডেঙ্গু মোকাবিলায় এই প্রথম তিনটি পর্যায়ে পরীক্ষামূলকভাবে ডেঙ্গু প্রতিষেধক চালু করবার সিদ্ধান্ত নিয়েছে ICMR এবং প্যানাসিয়া বায়োটেক। উল্লেখযোগ্য এই পরীক্ষার মধ্যে দিয়ে ভারতে তৈরী টেট্রাভ্যালেন্ট ডেঙ্গু ভ্যাকসিন ‘ডেঙ্গি অল’-এর কার্যক্ষমতা নিরূপণ করা হবে। স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা বলেছেন মশাবাহিত এই রোগ থেকে নাগরিকদের সুরক্ষিত রাখতে সরকার কতটা প্রতিশ্রুতিবদ্ধ, তা’ এই উদ্যোগের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। শুধুমাত্র স্বাস্থ্য ব্যবস্থাকে মজবুত করাই নয়, এক্ষেত্রে আত্মনির্ভর ভারত গড়ে তোলার দিকেও এক পদক্ষেপ এগিয়ে গেছে। দেশের স্বাস্থ্যক্ষেত্রে অগ্রগতির এই মাইলফলক স্পর্শের বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা বলেছেন, ডেঙ্গু মোকাবিলায় এই পরীক্ষামূলক কর্মসূচী অত্যন্ত গুরুত্বপূর্ণ।
![]()

More Stories
মনমোহন সিংয়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে তিন দিনের ব্যাংক ধর্মঘটের ডাক UFBU-এর
ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে অপরিশোধিত তেলে আমদানি শুল্ক কমাল সরকার