সোমালিয়া ওয়েব নিউজ: অনেকগুলো ধাপ পেরিয়ে নদীয়ার মায়াপুরের ভক্তি বেদান্ত ন্যাশনাল স্কুলের ছাত্রী ঋত্বিকা সাহা আগামীকাল যোগ দিচ্ছে দিল্লির লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যা ছিল তার ছোটবেলার স্বপ্ন। স্বভাবতই সে খুবই উচ্ছ্বসিত। নদীয়ার চাকদহের রামলাল একাডেমির দ্বাদশ শ্রেণীর ছাত্র অমিত বিশ্বাস এবার যোগ দিতে গেছে দিল্লির লালকেল্লার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে। স্বপ্নপূরণের এই মুহূর্তে সে যথেষ্টই উদ্বেল। হাওড়া জেলার জে এন ভি স্কুলের শিক্ষিকা ফরিদা খাতুন ছাত্র-ছাত্রীদের নিয়ে দিল্লি পৌঁছেছেন আগামীকালের লালকেল্লার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে। হাওড়ার জুজের্সা পি এন মান্না ইনস্টিটিউশনের নবম শ্রেণীর ছাত্র শুভঙ্কর পাত্র। আগামীকাল লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেবে। আগামীকাল লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ভারত সরকারের আমন্ত্রণে ত্রিপুরার আগরতলা থেকে স্টেট নোডাল অফিসার ও স্টেট আশা প্রোগ্রাম ম্যানেজার রাজিব ঘোষের নেতৃত্বে একজন আশা কর্মী ও একজন এ এন এম নার্স প্রতিনিধিত্ব করবেন।
![]()

More Stories
রবি শস্য চাষে রেকর্ড বৃদ্ধি: ৬৭৬ লক্ষ হেক্টর ছাড়াল আবাদ, গমে ৩৩৫ লক্ষ হেক্টর
বৈষ্ণোদেবী দর্শনে এসে আটকে পড়া যাত্রীদের জন্য কাটরা–শ্রীনগর রুটে বিশেষ ট্রেন চালাবে রেলমন্ত্রক
লোকসভায় বিশৃঙ্খলা: বাজেট অধিবেশনের বাকি সময়ের জন্য আট বিরোধী সাংসদ সাসপেন্ড