সোমালিয়া ওয়েব নিউজ: সুপ্রিম কোর্ট, আর জি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনাকে স্বতঃপ্রণোদিতভাবে মামলা গ্রহণ করেছে। গতকাল দুপুরে মামলাটি নথিভুক্ত হয়। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আগামী মঙ্গলবার মামলাটির শুনানি হবে। ৯’ই আগস্ট সকালে হাসপাতলের সেমিনার রুমে ওই PGT চিকিৎসক তরুণীর মৃতদেহ পাওয়া যায়। অভিযুক্ত এক সিভিক ভলেন্টিয়ারকে পরের দিন গ্রেপ্তার করা হয়। পুলিশী তদন্তে অসন্তোষ প্রকাশ করে ১৩’ই আগস্ট ঘটনার তদন্তভার CBI-এর হাতে তুলে দেয় কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আগামীকাল মঙ্গলবার মামলাটির শুনানি হবে।
![]()

More Stories
গুন্ডাদমন বিল নিয়ে জল্পনা, রাষ্ট্রপতি ফেরত পাঠানোর খবর ভিত্তিহীন: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রাজস্ব আদায়ে পক্ষপাতমূলক আচরণ বদলের বার্তা, উন্নয়নে আধিকারিকদের সক্রিয় ভূমিকার আহ্বান
পুজোর আগেই পথে নামছে আরও ৯০ সরকারি বাস, সব বাসে শীতাতপ নিয়ন্ত্রণের পরিকল্পনা