সোমালিয়া ওয়েব নিউজ: বিজেপির মহিলা মোর্চা আজ রাখি বন্ধন উৎসব পালন করে। সকালে তারা রাজভবনে গিয়ে রাজ্যপালের হাতে রাখি পরিয়ে দেন। সেখানে তারা রাজ্যপালের সঙ্গে পুলিশের আক্রমণের বিষয়ে আলোচনা করেন। আরজিকরে মহিলাদের রক্ষা করার পরিবর্তে পুলিশ প্রশাসন সন্ত্রাসকে মদত দিচ্ছে বলে মহিলা মোর্চার প্রতিনিধি দল অভিযোগ করেন। এরপর প্রস্তাবিত কর্মসূচি অনুযায়ী মহিলা মোর্চার সদস্যরা কলকাতার ১৫টি জায়গা সহ সারা রাজ্যে রাখি বন্ধন উৎসব পালন করে। বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় যাদবপুরে এবং দলের রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল কলেজ স্কোয়ারে রাখি বন্ধন উৎসবে অংশ নেন। পরে বিকেলে বিজেপির সদর কার্যালয়ে এক অনুষ্ঠানে মহিলা মোর্চার সদস্যরা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হাতে রাখি পরিয়ে দেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস জরুরী কাজে আজ দিল্লি যাচ্ছেন। সন্ধ্যায় দিল্লি পৌঁছবেন তিনি। আর জি কর ইস্যু নিয়ে আজ অথবা আগামীকাল স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-র সঙ্গে তিনি বৈঠক করতে পারেন বলে রাজভবন সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, এই ইস্যু নিয়ে রাজ্যপাল আগেই স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট জমা দিয়েছেন।
![]()

More Stories
ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ ঘিরে রাজনৈতিক তরজা, ১০,৪০০ কোটি টাকা প্রসঙ্গ সামনে
কয়লা পাচার কাণ্ডে পশ্চিমবঙ্গে ইডির তল্লাশি অভিযান, দুর্গাপুর ও বুদবুদে হানা
দিল্লিতে রাজ্য পুলিশের বাড়তি টিম, ২২ জনের দল রাতের বিমানে রওনা