সোমালিয়া ওয়েব নিউজ: আজ সুপ্রিম কোর্টের নির্দেশের পর নির্যাতিতার বাবা বলেছেন, বিচার ব্যবস্থার ওপর তাঁদের আস্থা রয়েছে, তাঁরা ন্যায় বিচার পাবেন বলেই তিনি আশাবাদী। তিনি আজ বলেন, রাজ্যপাল সি ভি আনন্দ বোসও তাঁদের আজ ফোন করে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
এদিকে, রাজ্যপাল এই ঘটনার প্রেক্ষিতে একটি কন্ট্রোলরুম চালু করেছেন। আর জি কর-এর ওই চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় কারোর কাছে কোনরকম খবর বা প্রমাণ থাকলে তাঁরা কন্ট্রোলরুমের এই নম্বরে ফোন করে জানাতে পারবেন। নম্বরগুলি হলো, ০৩৩-২২০০১৬৪১ এবং ৯২৮৯০১০৬৮২।
এই কন্ট্রোলরুম থেকে রাজ্যপাল আজ নিহত চিকিৎসকের বাবাকে ফোন করে সমবেদনা জানান। সি ভি আনন্দ বোস, এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কঠোর সমালোচনা করেন।
সুপ্রিম কোর্ট এব্যাপারে তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে যে সমস্ত প্রশ্ন তুলেছে তাও অত্যন্ত গুরুতর বলে তিনি দাবি করেন।
বিজেপিও আর জি কর-এ চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় আবারও পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারের দিকেই অভিযোগের আঙ্গুল তুলেছে। দলের মুখপাত্র ডক্টর সুধাংশু ত্রিবেদী আজ নতুন দিল্লীতে সাংবাদিকদের বলেন, যেভাবে এই ঘটনায় নানারকমভাবে এই মামলায় তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে। সুপ্রিম কোর্ট এব্যাপারে তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে যে সমস্ত প্রশ্ন তুলেছে তাও অত্যন্ত গুরুতর বলে তিনি দাবি করেন। ডক্টর ত্রিবেদী আরও বলেন, কেন্দ্র আর জি করের নির্যাতিতা যাতে ন্যায় বিচার পান, তা সুনিশ্চিত করার জন্য কেন্দ্র সবরকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু রাজ্য তা ধামাপাচা দিতে চাইছে।
![]()

More Stories
পশ্চিমবঙ্গ সৃষ্টির ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
বউবাজার বিস্ফোরণ মামলায় দণ্ডিত রশিদ খানের মুক্তিতে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ
কলকাতার নামকরণে নতুন ভাবনা: কার্তিক মহারাজের নেতৃত্বে ঐতিহ্যের পুনর্মূল্যায়ন