সোমালিয়া ওয়েব নিউজ: হাসপাতালগুলিতে নিরাপত্তা আরও বাড়ানোর জন্য সমস্ত কেন্দ্রীয় সরকারী হাসপাতাল এবং চিকিৎসা প্রতিষ্ঠানের প্রধানদের চিঠি দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ওই চিঠিতে মন্ত্রকের পক্ষ থেকে প্রবেশ পথ, বহির্ভবন, করিডোর, অন্ধকার জায়গা সহ সমস্ত গুরুত্বপূর্ণস্হানে উচ্চ ক্ষমতা সম্পন্ন পর্যাপ্ত সংখ্যক সিসিটিভি ক্যামেরা বসানোর অনুরোধ জানানো হয়েছে। হাসপাতাল চত্ত্বরে পর্যাপ্ত টহলদারি ও নজরদারির জন্য সু-প্রশিক্ষিত নিরাপত্তারক্ষী মোতায়েন করতেও বলা হয়েছে। মহিলা চিকিৎসক ও স্বাস্হ্য কর্মীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত রয়েছে এমন ডিউটি রুম, রাতে ডিউটির সময় তাদের একা না রেখে অন্তত ২ জন বা দলবদ্ধভাবে রাখা, কর্তব্যরত অবস্হায় হাসপাতাল চত্বরে উপযুক্ত এসকটের ব্যবস্হা করা এবং রাতে ডিউটিতে আসা এবং যাওয়ার সময় নিরাপদ পরিবহনের বন্দোবস্ত রাখার কথাও বলা হয়েছে। অন্যদিকে, চিকিৎসক, নার্স, সমস্ত হাসপাতাল কর্মী ও প্রশাসনিক আধিকারিকদের যেকোনো ধরনের হামলা ও নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য উপযুক্ত প্রশিক্ষণেরও বন্দোবস্ত করতে বলে কেন্দ্র। কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে, হাসপাতাল কর্তৃপক্ষ যাতে স্থানীয় পুলিশ ও আপৎকালীন দলের সঙ্গে নীবিড় সমন্বয় রেখে সেব্যাপারে পদক্ষেপ করে কর্তৃপক্ষকে তাওয়া সুনিশ্চিত করতে বলা হয়েছে। মন্ত্রক এও বলেছে, শুধুমাত্র অথরাইজ ব্যক্তিরা যাতে হাসপাতালে ঢুকতে ও সেখান থেকে বেরতো পারেন, সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। হাসপাতালের কর্তব্যরত সমস্ত কর্মীর আই ডি কার্ড প্রদর্শনও বাধ্যতামূলক। হাসপাতালে সব ভিজিটারদের ওপর পর্যাপ্ত নজরদারির ব্যবস্থাও সুনিশ্চিত করতে বলা হয়েছে। এছাড়া হাসপাতাল চত্ত্বরের স্বাস্থ্য কর্মীদের ওপর যেকোন রকম হিংসাত্ম ঘটনারোধে কি কি আইনী সংস্থান রয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষকে তা জানাতেও বলা হয়েছে।


![]()

More Stories
রবি শস্য চাষে রেকর্ড বৃদ্ধি: ৬৭৬ লক্ষ হেক্টর ছাড়াল আবাদ, গমে ৩৩৫ লক্ষ হেক্টর
বৈষ্ণোদেবী দর্শনে এসে আটকে পড়া যাত্রীদের জন্য কাটরা–শ্রীনগর রুটে বিশেষ ট্রেন চালাবে রেলমন্ত্রক
লোকসভায় বিশৃঙ্খলা: বাজেট অধিবেশনের বাকি সময়ের জন্য আট বিরোধী সাংসদ সাসপেন্ড