সোমালিয়া ওয়েব নিউজ: শ্রীলঙ্কার বন্দরে আইএনএস মুম্বাইয়ের এটি প্রথম সফর। তিন দিনের সফরে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ, আইএনএস মুম্বাই, আজ কলম্বো পৌঁছেছে। বন্দরে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই শ্রীলঙ্কা নৌবাহিনী আনুষ্ঠানিকভাবে রণতরীটিকে স্বাগত জানায়। দু দেশের নৌবাহিনীর সদস্যরা ক্রীড়া প্রতিযোগিতা, যোগাসন এবং সমুদ্র সৈকত পরিষ্কারের কর্মসূচীতে যোগ দেবেন। এ শ্রীলঙ্কার বিমান বাহিনীর ডর্নিয়ার মেরিটাইম পেট্রোল বিমানের জন্য ভারতীয় নৌবাহিনীর এই জাহজ প্রয়োজনীয় খুচরো যন্ত্রাংশ সরবরাহ করবে৷ সফরকালে শ্রীলঙ্কা নৌবাহিনীর কর্মীরা ভারতীয় রণতরীর বিভিন্ন ব্যবস্থাপনা সম্পর্কে পরিচিত হবেন।
![]()

More Stories
দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র তিন পদে জয়, সহ-সভাপতি নির্দল
লখনউ ডিভিশনে ৬০০ কিলোমিটারের বেশি রেলপথে বসছে কবচ ৪.০
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল