সোমালিয়া ওয়েব নিউজ: বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লীতে দলের সদর দপ্তরে বিজেপির সদস্যপদ অভিযানের সূচনা করেছেন। সেখানে তিনি তাঁর দলীয় সদস্যপদের নতুন সংশাপত্র গ্রহণ করেন। শ্রী মোদী বলেন, বিজেপি হল একমাত্র রাজনৈতিক দল যারা গনতান্ত্রিক প্রক্রিয়ায় কাজ করে থাকে এবং জনগনের আশা আকাঙ্খা পূরণে নিবেদিত। ভারতীয় জন সঙ্ঘ থেকে এখনো পর্যন্ত দল নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরী করতে সম্ভাব্য সব রকম চেষ্টা চালিয়ে এসেছে। এক সময় সীমান্তবর্তী জেলাগুলিতে দেশের শেষ গ্রাম বলা হতো। বিজেপি সরকার, সেই নেতিবাচক মনোভাবকে দূরে সরিয়ে সীমান্তের গ্রামকে দেশের প্রথম গ্রাম হিসেবে চিহ্নিত করেছে। সদস্যপদ অভিযানের জন্য বিশেষ ইউনিট খোলার বিষয়ে তিনি দলীয় কর্মীদের আহ্বান জানান।
![]()

More Stories
মনমোহন সিংয়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে তিন দিনের ব্যাংক ধর্মঘটের ডাক UFBU-এর
ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে অপরিশোধিত তেলে আমদানি শুল্ক কমাল সরকার