সোমালিয়া ওয়েব নিউজ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীদের তাদের রাজ্যে ভারী বৃষ্টিপাতের ফলে পরিস্থিতির মোকাবিলায় কেন্দ্রের পক্ষ থেকে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন। শ্রী মোদি দুই মুখ্যমন্ত্রী – অন্ধ্রপ্রদেশের এন চন্দ্রবাবু নাইডু এবং তেলেঙ্গানার এ রেবন্ত রেড্ডির সঙ্গে – টেলিফোনে কথা বলেছেন। হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানার অনেক জায়গায় প্রবল বর্ষণ অব্যাহত রয়েছে। বিজয়ওয়াড়া এবং আশেপাশের অঞ্চলের, ১৭ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। তেলেঙ্গানায় আজ সমস্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। অন্ধ্রপ্রদেশে গত দু’দিনে প্রবল বৃষ্টিপাত বেশ কয়েকটি জায়গায় জনজীবন স্তব্ধ।
![]()

More Stories
মনমোহন সিংয়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে তিন দিনের ব্যাংক ধর্মঘটের ডাক UFBU-এর
ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে অপরিশোধিত তেলে আমদানি শুল্ক কমাল সরকার