সোমালিয়া ওয়েব নিউজ: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, নতুন দিল্লীতে আজ সুপ্রিম কোর্টের এর নতুন পতাকা ও প্রতীকচিহ্ন উন্মোচন করেন। তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে গত ৭৫ বছরে ভারতের সুপ্রিম কোর্ট বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের বিচার ব্যবস্থার সজাগ প্রহরী হিসাবে অমূল্য অবদান রেখেছে। সুপ্রিম কোর্ট ভারতের আইনশাস্ত্রকে অত্যন্ত সম্মানজনক স্থান দিয়েছে। জাতীয় সম্মেলনে ভাষণে তিনি বলেন, জেলা স্তরের আদালতগুলি কোটি কোটি দেশবাসীর মনে বিচার বিভাগের ভাবমূর্তি নির্ধারণ করে। তাই স্বল্প খরচে সংবেদনশীলতা ও প্রস্তুতির সঙ্গে জেলা আদালতের মাধ্যমে জনগণকে ন্যায়বিচার প্রদান করাই আমাদের বিচার বিভাগের সাফল্যের ভিত্তি।
![]()

More Stories
মনমোহন সিংয়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে তিন দিনের ব্যাংক ধর্মঘটের ডাক UFBU-এর
ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে অপরিশোধিত তেলে আমদানি শুল্ক কমাল সরকার