সোমালিয়া ওয়েব নিউজ: নাট্য নির্দেশক বিপ্লব বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমী পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন। অ্যাকাডেমীর সচিবের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে শ্রী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁর নির্দেশিত “দায় আমাদেরও” নাটকের জন্য এবছর পয়লা ফেব্রুয়ারী তিনি সেরা নির্দেশক হিসেবে এই নাট্য অ্যাকাডেমী পুরস্কার পান। কিন্তু আর জি কর-এর ঘটনা এবং তার প্রেক্ষিতে পুলিশ প্রশাসনের কার্যকলাপে তিনি একজন মানুষ হিসেবে লজ্জিত ও ক্ষুব্ধ। এই ঘটনার প্রতিবাদ স্বরূপ পুরস্কার মূল্যবাবদ ৩০ হাজার টাকাও তিনি ফেরত দেওয়ার কথা ঘোষণা করেন।
![]()

More Stories
গুন্ডাদমন বিল নিয়ে জল্পনা, রাষ্ট্রপতি ফেরত পাঠানোর খবর ভিত্তিহীন: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রাজস্ব আদায়ে পক্ষপাতমূলক আচরণ বদলের বার্তা, উন্নয়নে আধিকারিকদের সক্রিয় ভূমিকার আহ্বান
পুজোর আগেই পথে নামছে আরও ৯০ সরকারি বাস, সব বাসে শীতাতপ নিয়ন্ত্রণের পরিকল্পনা