সোমালিয়া ওয়েব নিউজ: গত মার্চ মাসে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় চুক্তির ভিত্তিতে আদালতের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেয় রাজ্য। তাকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের হয় হাই কোর্টে। বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের বেঞ্চ সেই নিয়োগের ওপর স্থগিতাদেশ জারি করলে তার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। আজ চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ সংক্রান্ত সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যের আবেদন খারিজ করে দিয়ে সিঙ্গল বেঞ্চের স্থগিতাদেশ বহাল রেখেছে। চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের সমালোচনার মুখে পড়ল রাজ্য সরকার। এ সংক্রান্ত এক মামলার শুনানিতে আজ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ব্যতিক্রমী পরিস্থিতিতে চুক্তিভিত্তিক নিয়োগ করা যেতে পারে। কিন্তু তা নিয়মিত ভাবে করা যায় না। এখানে তো পুলিশও নিয়োগ হয় চুক্তিতে। দেশের আর কোথাও এমন হয় না।
![]()

More Stories
গুন্ডাদমন বিল নিয়ে জল্পনা, রাষ্ট্রপতি ফেরত পাঠানোর খবর ভিত্তিহীন: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রাজস্ব আদায়ে পক্ষপাতমূলক আচরণ বদলের বার্তা, উন্নয়নে আধিকারিকদের সক্রিয় ভূমিকার আহ্বান
পুজোর আগেই পথে নামছে আরও ৯০ সরকারি বাস, সব বাসে শীতাতপ নিয়ন্ত্রণের পরিকল্পনা