সোমালিয়া ওয়েব নিউজ: রাজ্যে ১২৩-টি বিশেষ ফাস্টট্র্যাক আদালতের অনুমোদন দেওয়া হলেও পশ্চিমবঙ্গ সরকার সে বিষয়ে যথাযথ পদক্ষেপ করতে ব্যর্থ হয়েছে বলে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেছেন। গতকাল সোশ্যাল মিডিয়ায় ২০২১ সালের একটি চিঠি পোস্ট করে শ্রী রিজিজু বলেন, কেন্দ্রীয় আইনমন্ত্রী থাকাকালীন তিনি পশ্চিমবঙ্গ সরকারকে এবিষয়ে দ্রুত পদক্ষেপ করার অনুরোধ জানিয়েছিলেন। কেন্দ্রের তরফে রাজ্যকে যথাযথ সহায়তারও আশ্বাস দিয়েছিলেন তিনি।
উল্লেখ্য, গতকালই বিধানসভায় পাশ হয়েছে অপরাজিতা বিল। এরপর সেটি রাজ্যপালের কাছে অনুমোদনের জন্য পাঠানো হচ্ছে।
![]()

More Stories
ভয়, অহিংসা নাকি রাজধর্ম: পশ্চিমবঙ্গে নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে নেতৃত্বের ভূমিকা ও কর্মীদের প্রতিক্রিয়া
পিঠাকিয়ারি গ্রামীণ হাসপাতালে গর্ভবতী মায়েদের ‘সাধভক্ষণ’, নজরকাড়া মানবিক উদ্যোগ
কলকাতায় হরঘর তিরঙ্গা অভিযানে তিরঙ্গা যাত্রা, নেতৃত্বে শুভেন্দু অধিকারী