সোমালিয়া ওয়েব নিউজ: আজ থেকে কলকাতা মেট্রো রেলে পরীক্ষামূলক ভাবে ইন্টিগ্রেটেড মোবাইল ভিত্তিক কিউআর টিকিটিং সিস্টেম চালু হয়েছে। মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি রেড্ডি আজ কালীঘাট মেট্রো স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে মেট্রোর অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকদের উপস্থিতিতে পরীক্ষামূলক ভিত্তিতে এই নতুন টিকিট ব্যবস্থা চালু করেছেন। লাইনে না দাঁড়িয়ে মেট্রো যাত্রীরা তাদের সুবিধাজনক সময়ে তাদের টিকিট কিনতে সক্ষম হবে। এই টিকিট সিস্টেমটি ব্যবহার করার জন্য জেনারেল ম্যানেজার সকলকে গুগল প্লেস্টোর এবং অ্যাপ স্টোর থেকে ‘মেট্রো রাইড কলকাতা’ অ্যাপ ডাউনলোড করার অনুরোধ জানান। পরীক্ষামূলকভাবে চালু করা এই সিস্টেমটি মেট্রোতে যাতায়াতকে আরও আরামদায়ক এবং আনন্দদায়ক করে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন।
![]()

More Stories
গুন্ডাদমন বিল নিয়ে জল্পনা, রাষ্ট্রপতি ফেরত পাঠানোর খবর ভিত্তিহীন: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রাজস্ব আদায়ে পক্ষপাতমূলক আচরণ বদলের বার্তা, উন্নয়নে আধিকারিকদের সক্রিয় ভূমিকার আহ্বান
পুজোর আগেই পথে নামছে আরও ৯০ সরকারি বাস, সব বাসে শীতাতপ নিয়ন্ত্রণের পরিকল্পনা