February 4, 2026

কৃষকদের পাশে দাঁড়াতে বাংলা শস্যবিমা

সোমালিয়া ওয়েব নিউজ: রাজ্য সরকার সাম্প্রতিক অতিবৃষ্টি এবং আবহাওয়ার খামখেয়ালিপনার কারণে ক্ষতিগ্রস্থ কৃষকদের পাশে দাঁড়াতে বাংলা শস্যবিমার ব্যপ্তি বাড়ানোর উপর জোর দিয়েছে। চলতি বছর ১ লক্ষ কৃষককে বিমার আওতায় আনার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়। কিন্তু সময় শেষ হয়ে এলেও লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছতে না পারায় এবার কঠোর অবস্থান নিচ্ছে রাজ্যের কৃষি দফতর। এই অবস্থায় লক্ষ্যমাত্রা পূরণ করতে কৃষি দফতর চলতি মাস থেকে জেলায় জেলায় শিবিরের আয়োজন করছে তা চলবে চলতি মাসের শেষ পর্যন্ত। এই মর্মে কৃষি দফতরের তরফে এক বিজ্ঞপ্তি জারি করা হয়। রাজ্যের সমস্ত কৃষককেই এই বিমার আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এজন্য জেলা ব্লক অফিসের পাশাপাশি অন্য কোথাও ক্যাম্প করা যায় কি না, তা নিয়েও আলোচনা চলছে বলে কৃষি দফতর সূত্রে জানা গেছে। নবান্নে গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠকে কৃষি দফতরের আধিকারিক ও জেলাশাসকদের এ ব্যাপারে উদ্যোগ গ্রহণের নির্দেশ দেওয়া হয়। গতবার ৭৫ হাজার কৃষককে বিমার আওতায় আনা গিয়েছিল। এবার ১ লক্ষ কৃষককে বিমার আওতাভুক্ত করার লক্ষ্যমাত্রা নেওয়া হলেও বিমার জন্য আবেদন করেছেন মাত্র ৩০ হাজার কৃষক।

Loading