সোমালিয়া ওয়েব নিউজ: রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবার চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০ সেপ্টেম্বর রাজ্যের বন্যা পরিস্থিতির কথা জানিয়ে এবং ডিভিসির উপর ক্ষোভ উগরে দিয়ে মোদীকে একটি চিঠি লিখেছিলেন মমতা। কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রকের তরফে সেই চিঠির জবাব দেওয়া হয়েছিল। জল শক্তি মন্ত্রী সিআর পাতিল দাবি করেছিলেন, রাজ্যের সম্মতি নিয়ে ডিভিসি জল ছাড়ে মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে। সেই চিঠির জবাবে মোদীকে মমতা জানালেন, কেন্দ্রের বক্তব্য সঠিক নয়। আজ সেই চিঠির জবাবে ,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের সঙ্গে তিনি সহমত পোষণ করেন না। তাঁর বক্তব্য জল ছাড়ার বিষয় সতর্কবার্তা ডি ভি সি কখনোই দেয় না, নিজেদের ইচ্ছা মতই তারা কাজ করে,একতরফা সিদ্ধান্ত নেয়।মুখ্যমন্ত্রী তার অভিযোগের সত্যতা প্রমাণ করতে চিঠিতে বেশ কিছু তথ্য ও তুলে দিয়েছেন।
![]()

More Stories
গুন্ডাদমন বিল নিয়ে জল্পনা, রাষ্ট্রপতি ফেরত পাঠানোর খবর ভিত্তিহীন: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রাজস্ব আদায়ে পক্ষপাতমূলক আচরণ বদলের বার্তা, উন্নয়নে আধিকারিকদের সক্রিয় ভূমিকার আহ্বান
পুজোর আগেই পথে নামছে আরও ৯০ সরকারি বাস, সব বাসে শীতাতপ নিয়ন্ত্রণের পরিকল্পনা