September 27, 2026

প্রশংসিত কন্যাশ্রী ও রূপশ্রী

সোমালিয়া ওয়েব নিউজ: আন্তর্জাতিক স্তরে আবার প্রশংসিত হয়েছে রাজ্য সরকারের দুটি সামাজিক প্রকল্প। ছাত্রীদের জন্য কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্প দুটি ,ইস্ট ২০২৪ কনক্লেভের মত আন্তর্জাতিক মঞ্চে ইউনিসেফ এর সর্বোচ্চস্তরের আধিকারিকদের মাধ্যমে প্রশংসিত হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন। রাজ্যের বিভিন্ন সামাজিক কল্যাণমূলক প্রকল্প আন্তর্জাতিক স্তরে নিয়মিত স্বীকৃতি পাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

Loading