সোমালিয়া ওয়েব নিউজ: বিহারে কোশী এবং গন্ডক ব্যারেজ থেকে প্রচুর পরিমাণে জল ছাড়ায় রাজ্য জল সম্পদ দফতর হড়পাবানের উচ্চ সতর্কতা জারি করেছে। নেপাল পাহাড়ে ব্যাপক বৃষ্টি হওয়ায় এই দুই নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে। আজ ৬ লক্ষ কিউসেক হারে জল ছাড়া হতে পারে। এরফলে পূর্ব ও পশ্চিম চম্পারণ, সারান, গোপালগঞ্জ, সুপৌল, সাহার্সা সহ অন্যান্য জেলা প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে, ভারতীয় আবহাওয়া দফতর আই এম ডি আজ উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম এবং আসামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাষ দেওয়া হয়েছে।
![]()

More Stories
ভগবদ্গীতার আদর্শ ও ক্ষুদিরাম বসুর আত্মবলিদান
জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান বজায় রাখতে পতাকা ভাঁজ করার ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম অনুসরণ করা উচিত
৯ আগস্ট: ‘ভারত ছাড়ো’ আন্দোলনের ৮৪তম বর্ষপূর্তি ও বিশ্ব আদিবাসী দিবস