সোমালিয়া ওয়েব নিউজ: আগামীকাল শীর্ষ আদালতে তদন্তের তৃতীয় স্টেটাস রিপোর্ট জমা দেবে সি বি আই। সুপ্রিম কোর্টে আগামীকাল আর জি কর মামলার ফের শুনানি হবে। প্রধান বিচারপতি D Y চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানির দিকে তাকিয়ে সব পক্ষ। ১৭’ই সেপ্টেম্বরের শুনানিতে তদন্তের অগ্রগতি নিয়ে CBI-এর রিপোর্টে উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতি বলেছিলেন, তিনি বিচলিত। এই শুনানির পর মুখ্যসচিবের সঙ্গে জুনিয়ার ডাক্তারদের বৈঠকের ভিত্তিতে স্বাস্থ্য দপ্তরের জন্য ১০ দফা নির্দেশিকা জারি করে রাজ্য সরকার।২১শে সেপ্টেম্বর কর্ম বিরতি আংশিক তুলে নিয়ে জুনিয়ার ডাক্তাররা জরুরী বিভাগে কাজে যোগ দেন।
![]()

More Stories
গুন্ডাদমন বিল নিয়ে জল্পনা, রাষ্ট্রপতি ফেরত পাঠানোর খবর ভিত্তিহীন: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রাজস্ব আদায়ে পক্ষপাতমূলক আচরণ বদলের বার্তা, উন্নয়নে আধিকারিকদের সক্রিয় ভূমিকার আহ্বান
পুজোর আগেই পথে নামছে আরও ৯০ সরকারি বাস, সব বাসে শীতাতপ নিয়ন্ত্রণের পরিকল্পনা