সোমালিয়া ওয়েব নিউজ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ন্যাশনাল সিকিউরিটি গার্ড এন এস জির প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন, এনএসজির জওয়ানদের অদম্য নিষ্ঠা, সাহস ও সংকল্পের জন্য দেশবাসী তাঁদের কুর্নিশ জানায়। দেশ রক্ষায় এন এস জি-র অবদান অনস্বীকার্য বলে জানিয়েছেন শ্রী মোদী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-ওএন এস জির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি জানান, ‘সর্বত্র সর্বোত্তম সুরক্ষা’ মন্ত্রে কাজ করে চলেছে এন এস জি। কৌশলগত চমক, গোপন অভিযান এবং অসাধারণ দক্ষতার সঙ্গে ধারাবাহিকভাবে জাতীয় নিরাপত্তাকে শক্তিশালী করেছে। এন এস জি-র যে সব বীর জওয়ান দেশের জন্য কর্তব্য পালন করতে গিয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, দেশের নিরাপত্তা রক্ষায় এনএসজির জওয়ানরা যেভাবে নিঃস্বার্থভাবে কাজ করে চলেছেন, দেশ তাদের সেই কর্তব্যকে কৃতজ্ঞতার সঙ্গে অভিবাদন জানাচ্ছে। দেশকে রক্ষা করতে এন এস জি-র অবদান কখনও ভোলার নয়।
![]()

More Stories
মনমোহন সিংয়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে তিন দিনের ব্যাংক ধর্মঘটের ডাক UFBU-এর
ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে অপরিশোধিত তেলে আমদানি শুল্ক কমাল সরকার