September 23, 2026

১৩ ই নভেম্বর রাজ্যের ছটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন

সোমালিয়া ওয়েব নিউজ: আগামী ১৩ ই নভেম্বর রাজ্যের ছটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হতে চলেছে। সিতাই কেন্দ্রে বিধায়ক জগদীশচন্দ্র বসুনিয়া, মাদারিহাট থেকে মনোজ টিগ্গা, নৈহাটি থেকে পার্থ ভৌমিক, মেদিনীপুর থেকে জুন মালিয়া এবং তালরংরা থেকে অরূপ চক্রবর্তী ভোটে জিতে সংসদ হয়েছেন।এই ৬ টি আসনের বিধায়করা গত লোকসভা ভোটে জিতে সাংসদ নির্বাচিত হয়েছেন। হাড়োয়া থেকে শেখ নুরুল ইসলাম হাজী বসিরহাট আসনে সাংসদ হয়েছিলেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, হাড়োয়া, মেদিনীপুর, সিতাই, নৈহাটি, তালরাংরা ও মাদারিহাট, এই ৬ আসনে ১৮ই অক্টোবর আগামী শুক্রবার বিজ্ঞপ্তি জারি করা হবে। ঐদিন থেকেই শুরু হবে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। ২৫শে অক্টোবর পর্যন্ত তা জমা দেওয়া যাবে। ২৮শে অক্টোবর সেগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ৩০ শে অক্টোবর। গণনা ২৩ শে নভেম্বর।

Loading