সোমালিয়া ওয়েব নিউজ: অসমে চিরাচরিত উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে আজ পালিত হচ্ছে প্রাক-ফসল কাটার উৎসব কাটি বিহু। রাজ্য উদযাপিত তিনটি বিহু উৎসবের মধ্যে অন্যতম হল এই কাটি বিহু। আগামী দিনে আরও ভাল ফসল এবং কৃষির সমৃদ্ধির বার্তা বহন করে এই উৎসব। উৎসবের অঙ্গ হিসাবে সন্ধ্যায় ধানক্ষেতে এবং বাড়িতে সর্ষের তেল দিয়ে মাটির প্রদীপ জ্বালিয়ে বিহু উদযাপন করা হয়। কার্তিক সংক্রান্তির দিনে কাতি বিহু উদযাপিত হয়৷ এইসময় আঊশ ধানের চাষ শেষ হয়। এই বিহুকে কঙ্গালী বিহুও বলা হয়ে থাকে। এই সময় কৃষকদের শস্যভান্ডার প্রায় শূন্য থাকে এবং শস্য মাঠে ফলনশীল অবস্থায় থাকে। এই বিহুতে তুলসী রোপন করে তার সামনে, ক্ষেতে, শস্য ভান্ডারে ও বাড়িতে মাটির তৈরী প্রদীপ বা সাকি জ্বালানো হয়। ফলনশীল ধানকে রক্ষা করার জন্য কৃষক একটি বাঁশদন্ড ঘুরিয়ে রোয়া-খোয়া নামক মন্ত্র উচ্চারণ করে অশুভ শক্তি ও পোকামাকড়কে দূরে সরানোর চেষ্টা করেন। বিকেলবেলায় গৃহপালিত পশুদের পিঠা খাওয়ানো হয়। এই বিহুতে লম্বা বাঁশদন্ডের ডগায় আকাশ বন্তি বা আকাশ গঙ্গা নামক প্রদীপ জ্বালিয়ে মৃতদের আত্মার স্বর্গের রাস্তা দেখানোর রীতিও প্রচলিত।
![]()

More Stories
ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস বাড়াল ফিচ, ৬.৯ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা
দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র তিন পদে জয়, সহ-সভাপতি নির্দল
লখনউ ডিভিশনে ৬০০ কিলোমিটারের বেশি রেলপথে বসছে কবচ ৪.০