সোমালিয়া ওয়েব নিউজ: মালয়েশিয়া থেকে নিয়ে আসা আল্ট্রা-এনফোর্সমেন্ট কংক্রিট ব্যবহার করে সেতু ও মেট্রো নির্মাণের ব্যয় ২৫ শতাংশ কমাতে সরকার কাজ করছে। নতুন দিল্লীতে নীতি আয়োগ আয়োজিত আন্তর্জাতিক মিথানল সম্মেলনের উদ্বোধন করে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি একথা জানিয়েছেন। তিনি বলেন, যে বায়ো ডিজেল এবং বিকল্প জ্বালানী রফতানির বিশাল সম্ভাবনা রয়েছে। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অটোমোবাইল শিল্প যেখানে প্রায় সবকটি বড় কোম্পানি উপস্থিত। দেশে প্রায় দেড় কোটি তরুণ-তরুণীর এই শিল্পে কর্মসংস্থান হয়েছে বলেও জানিয়েছেন সড়ক পরিবহণ মন্ত্রী।
![]()

More Stories
কেরালার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ভি ডি সথীশন
‘এসআইআর’ (SIR) প্রক্রিয়ার তৃতীয় পর্যায়ের ঘোষণা
আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর জন্মজয়ন্তী