সোমালিয়া ওয়েব নিউজ: এবছরের আগষ্ট মাসে দেশে কর্মচারী রাজ্য বীমা প্রকল্প – ESI –এ কুড়ি লক্ষ ৭৪ হাজার কর্মচারী অন্তর্ভূক্ত হয়েছেন। কেন্দ্রীয় শ্রম এবং কর্মসংস্থান সূত্রে জানানো হয়েছে যে,২৮ হাজার ৯১৭ টি নতুন সংস্থাকে এই সময়কালে ESI–এর সামাজিক নিরাপত্তা প্রকল্পে নিয়ে আসা হয়েছে। গতবছরের এই সময়ের তুলনায় ESI –এ অন্তর্ভূক্তির হার ৬ দশমিক ৮/০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নতুন নথীভূক্ত কর্মীদের মধ্যে প্রায় ৪৭.৬৮ শতাংশ, অর্থাৎ ৯ লক্ষ ৮৯ লক্ষ কর্মচারীর বয়স ২৫ বছরের মধ্যে। বেতন-ভিত্তিক তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে যে আগস্ট মাসে ৪ লক্ষ ১৪ হাজার মহিলা সদস্যদের নথীভুক্ত হয়েছেন।
![]()

More Stories
মনমোহন সিংয়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে তিন দিনের ব্যাংক ধর্মঘটের ডাক UFBU-এর
ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে অপরিশোধিত তেলে আমদানি শুল্ক কমাল সরকার