সোমালিয়া ওয়েব নিউজ: সিটি সাবারবান বাস সার্ভিসেস সংগঠনের সাধারণ সম্পাদক টিটু সাহা জানিয়েছেন, ১৫ বছরের বেশি বয়সী গাড়ি বাতিলের সময়সীমা বাড়িয়ে কুড়ি বছর করার আবেদন নিয়ে বেসরকারি বাস মালিকেরা আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। খুব শীঘ্রই এ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বাসমালিক সংগঠন সিটি সাবারবান বাস সার্ভিসেস। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তারা আইনজীবীদের সঙ্গে কথা বলেছেন। সংগঠনের এক অভ্যন্তরীণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে কলকাতা পুলিশ কমিশনারের সঙ্গেও দেখা করতে চান বাস মালিকেরা। তাদের দাবি এ নিয়ে একাধিকবার প্রতিশ্রুতি মিললেও কাজের কাজ এখনো হয়নি। একই সঙ্গে বৃহত্তর কলকাতায় যে গাড়িগুলি বাতিল হবে সেগুলি যাতে দূরবর্তী জেলায় বিক্রি করা যায় তার জন্য সরকারের কাছে অনুমোদন চাইবেন তাঁরা।
![]()

More Stories
গুন্ডাদমন বিল নিয়ে জল্পনা, রাষ্ট্রপতি ফেরত পাঠানোর খবর ভিত্তিহীন: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রাজস্ব আদায়ে পক্ষপাতমূলক আচরণ বদলের বার্তা, উন্নয়নে আধিকারিকদের সক্রিয় ভূমিকার আহ্বান
পুজোর আগেই পথে নামছে আরও ৯০ সরকারি বাস, সব বাসে শীতাতপ নিয়ন্ত্রণের পরিকল্পনা