সোমালিয়া ওয়েব নিউজ: আলিপুরদুয়ারের ফালাকাটার জটেশ্বরে মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৫ বছরের শিশু কন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত। মেয়েটির বাবা-মা জমিতে কাজে গিয়েছিলেন। সেই সময় মনা রায় নামে প্রতিবেশী ওই যুবক তাকে জিলিপি খাওয়ানোর নাম করে ডেকে নিয়ে ধর্ষণ ও খুনের পর পুকুরে ফেলে দেয় বলে অভিযোগ। এরপরই গণপিটুনিতে মৃত্যু হয়েছে মনা রায়ের। গ্রামের বাসিন্দারা আজ ন্যায়বিচারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলে গোটা গ্রাম প্রদক্ষিণ করে তারা রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। জেলার মাদারিহাটে উপনির্বাচন থাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আধা সামরিক বাহিনীও মোতায়েন রয়েছে।
এদিকে, এই ঘটনায় আরও এক অভিযুক্ত, স্থানীয় বাসিন্দা ভক্ত রায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। আজ তাকে আলিপুরদুয়ার জেলা আদালতে তোলা হচ্ছে। মনা রায়ের সঙ্গে ঐ ব্যক্তিও শিশুটির ওপর নির্যাতন চালায় বলে জানা গেছে।
![]()

More Stories
ভয়, অহিংসা নাকি রাজধর্ম: পশ্চিমবঙ্গে নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে নেতৃত্বের ভূমিকা ও কর্মীদের প্রতিক্রিয়া
পিঠাকিয়ারি গ্রামীণ হাসপাতালে গর্ভবতী মায়েদের ‘সাধভক্ষণ’, নজরকাড়া মানবিক উদ্যোগ
কলকাতায় হরঘর তিরঙ্গা অভিযানে তিরঙ্গা যাত্রা, নেতৃত্বে শুভেন্দু অধিকারী