সোমালিয়া ওয়েব নিউজ: ভারত এবং চীনের সেনা বাহিনী পূর্ব লাদাখ অঞ্চলের প্রকৃত সীমান্ত রেখা বরাবর টহলদারি শুরু করেছে। ভারতীয় সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ডেমচক অঞ্চলে এই টহলদারি চলে।দীপসাং অঞ্চলেও খুব শীঘ্রই তা শুরু হবে। উল্লেখ্য, ২০২০ সালের এপ্রিল মাসে দু-পক্ষের সেনাবাহিনীর মধ্যে এই অঞ্চলে সংঘর্ষ বাধে। গত মাসে দু-দেশের সেনাবাহিনীর মধ্যে বৈঠক এবং দীর্ঘদিনের কূটনৈতিক আলোচনার পরে উভয় দেশ এই টহলদারির বিষয়ে সম্মতি জানায়। এর আগে দু-দেশের সেনাবাহিনী দেবসাং এবং দেমচক অঞ্চল থেকে তাদের অস্হায়ী শিবির সরিয়ে নেয়।
![]()

More Stories
মনমোহন সিংয়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে তিন দিনের ব্যাংক ধর্মঘটের ডাক UFBU-এর
ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে অপরিশোধিত তেলে আমদানি শুল্ক কমাল সরকার