সোমালিয়া ওয়েব নিউজ: খাবারের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অনিল দাস নামে প্রতিবেশী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে,শুক্রবার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় সে নাবালিকাকে খাবারের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। কাউকে কিছু বললে তার ক্ষতি করে দেব বলে ভয়ও দেখায় বলে পরিবারের অভিযোগ। গতকাল নাবালিকা অসুস্থ হয়ে পড়ায় বিষয়টি জানাজানি হয়ে যায়। এর পর পরিবারের তরফে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। বর্তমানে নাবালিকা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। ধৃতকে আজ বর্ধমান আদালতে পেশ করা হবে। অন্যদিকে
উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার শিমুলপুর এলাকায় টিউশন থেকে পড়ে ফেরার পথে নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ওড়না দিয়ে হাত পা বেঁধে ধর্ষণ করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর আত্মহত্যা করার চেষ্টা করে ওই স্কুলছাত্রী। এরপর তার পরিবার, ওই যুবকের বিরুদ্ধে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তর নাম সুজিত পাল ওরফে বাবুসোনা।
পরিবার সূত্রে জানা গেছে,অভিযুক্ত যুবক প্রায় দেড় বছর তাঁদের মেয়েকে উত্যক্ত করছিল। মেয়েটি একাধিকবার সে কথা জানিয়েছে। অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় প্রাইভেট থেকে টিউশন পড়ে ফেরার পথে ওই যুবক তাদের মেয়েকে জোর করে তুলে নিয়ে গিয়ে নির্যাতন চালায়। মেয়েটি লজ্জায় সে কথা বাড়িতে বলতে পারেনি। গতকাল দুপুর তিনটে নাগাদ সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলে পরিবারের লোকজন তা দেখে ফেলে তাঁকে উদ্ধার করে। পরিবারের তরফে গাইঘাটা থানাতে বাবুসোনার নামে অভিযোগ দায়ের করা হয়েছে। ওই অভিযুক্ত যুবক বিবাহিত বলে জানা গিয়েছে।
![]()

More Stories
কয়লা পাচার কাণ্ডে পশ্চিমবঙ্গে ইডির তল্লাশি অভিযান, দুর্গাপুর ও বুদবুদে হানা
দিল্লিতে রাজ্য পুলিশের বাড়তি টিম, ২২ জনের দল রাতের বিমানে রওনা
লোকভবনে রাজ্যপালের কাছে SIR সংক্রান্ত দাবিপত্র বিজেপি বিধায়কদের