সোমালিয়া ওয়েব নিউজ: লাদাখের লেহ-তে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO দেশের প্রথম এনালগ স্পেস মিশন শুরু করেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০০০ মিটারেরও বেশি উচ্চতায় অবস্থিত, লাদাখে অক্সিজেনের মাত্রা সমুদ্রপৃষ্ঠের মাত্র ৪০ শতাংশ হওয়ায় গবেষকদের মঙ্গল গ্রহের মতো পরিস্থিতির মূল্যায়ন করতে সুবিধা হবে। একটি গ্রহের অভ্যন্তরে প্রাণের অনুকরন করে তার খুঁটিনাটি পর্যালোচনা করবে এই মিশন। অদূর ভবিষ্যতে চাঁদে মনুষ্য অভিযানের পরিকল্পনার প্রেক্ষিতে এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ। মঙ্গল এবং চাঁদের সঙ্গে ভৌগলিক বৈশিষ্টের মিল থকায় এই মিশনের জন্য লাদাখকে বেছে নেওয়া হয়েছে।
![]()

More Stories
নিম্নমানের ওষুধ তৈরি করলেই স্থগিত হতে পারে উৎপাদন লাইসেন্স, ড্রাগস রুলস সংশোধনের প্রস্তাব
শিশু নির্যাতন ও ধর্ষণের মামলার দ্রুত বিচারে ৮৫০টিরও বেশি ফাস্ট ট্র্যাক আদালত, মেয়াদ বাড়াল কেন্দ্র
সদ্য নিযুক্ত বায়ুসেনা প্রধান আশুতোষ দীক্ষিতের সঙ্গে সাক্ষাৎ রাজনাথ সিংয়ের