সোমালিয়া ওয়েব নিউজ: আবাস যোজনা থেকে প্রায় ১,৫০০ যোগ্য প্রাপকের নাম পুরুলিয়ার মুখোস গ্রাম হিসেবে পরিচিত চড়িদায় বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও গ্রাম পঞ্চায়েত প্রধান দ্বিজেন্দ্রনাথ মাহাতোর দাবি অতীতের তালিকা সঠিক ছিল না। প্রকৃত প্রাপকরা যাতে বাড়ি পান তা সুনিশ্চিত করতে সব রকম উদ্যোগ নেওয়া হচ্ছে। বাঘমুন্ডি ব্লকের সিন্দ্রি পঞ্চায়েতের অন্তর্গত এই গ্রামের মানুষরা মূলত ছৌ-মুখোস তৈরি করে জীবিকা নির্বাহ করে। পাকা ঘরের অভাবে অনেকেই মন্দিরে বা অন্যত্র রাত কাটাচ্ছেন বলে স্থানীয়দের দাবি। অবিলম্বে পুনরায় সমীক্ষা করে যোগ্যদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন তারা।
![]()

More Stories
গুন্ডাদমন বিল নিয়ে জল্পনা, রাষ্ট্রপতি ফেরত পাঠানোর খবর ভিত্তিহীন: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রাজস্ব আদায়ে পক্ষপাতমূলক আচরণ বদলের বার্তা, উন্নয়নে আধিকারিকদের সক্রিয় ভূমিকার আহ্বান
পুজোর আগেই পথে নামছে আরও ৯০ সরকারি বাস, সব বাসে শীতাতপ নিয়ন্ত্রণের পরিকল্পনা