সোমালিয়া ওয়েব নিউজ: শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্ট কলকাতা,আজ রাতে রবীন্দ্র সেতু (হাওড়া ব্রিজ) এর স্বাস্থ্য পরীক্ষা করবে। এই কারণে রবীন্দ্র সেতু (হাওড়া ব্রিজ) আজ শনিবার রাত ১১.৩০ থেকে রবিবার (১৭.১১.২০২৪) সকাল ০৪.৩০ টে পর্যন্ত ৫ঘন্টার জন্য যে কোনও ধরণের যানবাহন চলাচলের জন্য সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।
হাওড়ার দিক থেকে আসা সমস্ত যানবাহন হাওড়া ব্রিজ নিয়ে কলকাতার দিকে যাওয়ার উদ্দেশ্যে বিদ্যাসাগর সেতুর দিকে (২য় হুগলি সেতু) আর.বি সেতু-বার্ন স্ট্যান্ডার্ড মোড় – ফোরশোর রোড -কাজিপাড়া হয়ে ডাইভার্ট করা হবে। দক্ষিণ হাওড়া এবং পশ্চিম হাওড়া দিক থেকে আসা সমস্ত যানবাহন HIT ব্রিজ-গোলাবাড়ি থানা ক্রসিং-জিটি রোড বা ডবসন রোড-জিটি রোড বা সিএম ব্রিজ-জিটি হয়ে নিবেদিতা সেতু/বালি ব্রিজ হয়ে উত্তর কলকাতার দিকে যেতে পারে।
![]()

More Stories
গুন্ডাদমন বিল নিয়ে জল্পনা, রাষ্ট্রপতি ফেরত পাঠানোর খবর ভিত্তিহীন: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রাজস্ব আদায়ে পক্ষপাতমূলক আচরণ বদলের বার্তা, উন্নয়নে আধিকারিকদের সক্রিয় ভূমিকার আহ্বান
পুজোর আগেই পথে নামছে আরও ৯০ সরকারি বাস, সব বাসে শীতাতপ নিয়ন্ত্রণের পরিকল্পনা