সোমালিয়া ওয়েব নিউজ: হেলমেট নিয়ে রাজ্য সরকারের তরফে একটি নতুন নির্দেশিকা বের হয়েছে । এবার থেকে নতুন নিয়ম জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, এবার থেকে সাধারণ যেকোনো হেলমেট পরে আর বাইক চালানো যাবেনা। এবার থেকে একটি নির্দিষ্ট মানের হেলমেট ব্যবহার করতেই হবে বাইক চালক ও আরোহীদের। রাজ্য পরিবহন দপ্তর এই ক্ষেত্রে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের নিয়ম মেনে চলছে। এই নিয়ম অনুযায়ী এবার থেকে IS 4151:2015 মানের হেলমেটই ব্যবহার করতে হবে। এর থেকে নিম্নমানের হেলমেট ব্যবহার করা যাবেনা। পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এই দিন সংবাদমাধ্যমকে বলেন, পথ নিরাপত্তা জোরদার করতেই এই সিদ্ধান্ত। এবার থেকে আরও কড়া হবে নজরদারি। আগামী ২৩ নভেম্বর থেকে এই সংক্রান্ত নতুন নির্দেশিকা কার্যকর হতে শুরু করবে। পাশাপাশি, এই সংক্রান্ত প্রচার চালু হবে খুব শীঘ্রই। ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকেল অ্যাসোসিয়েশন এই প্রচার চালাবে বলে জানা গিয়েছে। প্রচারের সময় কলেজ পড়ুয়াদের নির্বাচন করা হবে এবং তাদের হাতে একটি করে উচ্চ মানের হেলমেট তুলে দেওয়া হবে। হেলমেটের গুনগত মান নিয়ে কথা বলা ছাড়াও, অন্য অনেক বিষয় নিয়ে আলোচনা করা হবে।
![]()

More Stories
গুন্ডাদমন বিল নিয়ে জল্পনা, রাষ্ট্রপতি ফেরত পাঠানোর খবর ভিত্তিহীন: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রাজস্ব আদায়ে পক্ষপাতমূলক আচরণ বদলের বার্তা, উন্নয়নে আধিকারিকদের সক্রিয় ভূমিকার আহ্বান
পুজোর আগেই পথে নামছে আরও ৯০ সরকারি বাস, সব বাসে শীতাতপ নিয়ন্ত্রণের পরিকল্পনা