সোমালিয়া ওয়েব নিউজ: আজ গুজরাটের গান্ধীনগরে ৫০-তম সর্ব ভারতীয় পুলিশ বিজ্ঞান কনফারেন্সের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ সূচনা করেছেন। জাতীয় রক্ষাশক্তি বিশ্ববিদ্যালয় এবং পুলিশ গবেষণা এবং উন্নয়ন ব্যুরো যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। গত ৫০ বছরে ভারত যে উল্লেখযোগ্য রূপান্তর প্রত্যক্ষ করেছে। তিনি বলেন, এই পরিবর্তন, পুলিশ বাহিনীর কার্যকারিতা এবং ধ্যান ধারনা আমূল পাল্টে ফেলার মানসিকতা তৈরি করেছে। গত ১০ বছরে দেশে সংঘর্ষ এবং হিংসার ঘটনা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জম্মু-কাশ্মীর, উত্তর-পূর্বাঞ্চল এবং নক্সাল অধ্যুষিত এলাকায় পুলিশী অভিযানের কারণে অপরাধমূলক ঘটনা ৭০ শতাংশ কমেছে। দুদিনব্যাপী এই সম্মেলনে নতুন ফৌজদারি আইনে ফরেনসিক এবং প্রযুক্তির ব্যবহার, ফৌজদারি বিচার ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, দুর্যোগের ঝুঁকি হ্রাসে পুলিশের ভূমিকা এবং ব্লকচেইন প্রযুক্তির ভবিষ্যৎ সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। কেন্দ্রীয় ও রাজ্য পুলিশ বাহিনীর ২৫০ জন সদস্য, ফরেনসিক বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদরা এই অনুষ্ঠানে অংশ নেবেন। সম্মেলনের ফাঁকে পুলিশ বিজ্ঞান প্রদর্শনীরও আয়োজন করা হচ্ছে।
![]()

More Stories
মনমোহন সিংয়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে তিন দিনের ব্যাংক ধর্মঘটের ডাক UFBU-এর
ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে অপরিশোধিত তেলে আমদানি শুল্ক কমাল সরকার