সোমালিয়া ওয়েব নিউজ: মাতা বৈষ্ণদেবীর মন্দির পর্ষদ জম্মু-কাশ্মীরে বয়স্ক ও ভিন্নভাবে সক্ষম পূর্ণার্থীদের সুবিধার্থে বহু প্রতিক্ষীত রোপওয়ে প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে। যে সমস্ত পূন্যার্থী পাহাড়ে চড়ে ১৩ কিলোমিটার পথ অতিক্রম করে মন্দিরে পৌঁছতে সমস্যায় পড়েন, তাদের জন্য এই রোপওয়ে বিশেষ কার্যকর হবে। তাদের যাত্রাও হবে নিরাপদ ও নির্বিঘ্ন। তারাকোট মার্গ থেকে মন্দিরের মূল ভবন পর্যন্ত এই রোপওয়ে চলাচল করবে। মাতা বৈষ্ণদেবী মন্দির পর্ষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অংশুল গর্গ বলেছেন, প্রতি বছর বৈষ্ণদেবীতে ভক্ত সংখ্যা বাড়ছে। ভীড় সামাল দিতে নতুন রোপওয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা করেন।
![]()

More Stories
মনমোহন সিংয়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে তিন দিনের ব্যাংক ধর্মঘটের ডাক UFBU-এর
ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে অপরিশোধিত তেলে আমদানি শুল্ক কমাল সরকার