সোমালিয়া ওয়েব নিউজ: কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির ভিন্ন মতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন আটকে গেল। স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি নিয়োগ মামলায় আজ পার্থ চট্টোপাধ্যায় সহ মোট ৯ জনের জামিনের আবেদনের শুনানি ছিল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চে। দুই বিচারপতি ভিন্ন মত পোষণ করায় কোনও চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি ডিভিশন বেঞ্চ। এর ফলে মামলাটি এখন তৃতীয় কোনও বিচারপতির বেঞ্চে যাবে। তা ঠিক করবেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।
![]()

More Stories
গুন্ডাদমন বিল নিয়ে জল্পনা, রাষ্ট্রপতি ফেরত পাঠানোর খবর ভিত্তিহীন: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রাজস্ব আদায়ে পক্ষপাতমূলক আচরণ বদলের বার্তা, উন্নয়নে আধিকারিকদের সক্রিয় ভূমিকার আহ্বান
পুজোর আগেই পথে নামছে আরও ৯০ সরকারি বাস, সব বাসে শীতাতপ নিয়ন্ত্রণের পরিকল্পনা