সোমালিয়া ওয়েব নিউজ: গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (GRSE)কেন্দ্রের অধীন নির্মাণ সংস্থা রাজ্য সরকারের জন্য পরিবেশ বান্ধব ভেসেল নির্মাণ করবে। GRSE-র সঙ্গে রাজ্য পরিবহন দপ্তরের স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, ১৩টি পরিবেশবান্ধব হাইব্রিড ভেসেল কলকাতা ও হাওড়ার মধ্যে চলাচল করবে।
সংস্থার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ব্যাটারি চালিত এই ভেসেলে পরিবেশ দূষণ অনেকাংশেই কম হবে। যেসব ফেরিঘাট থেকে ভেসেলগুলি ছাড়বে, সেখানেই তৈরি হবে চার্জিং স্টেশন। পরবর্তীকালে দক্ষিণেশ্বর ও বেলুড়েও এই পরিষেবা চালু হবে। ৬টি ভেসেল ৩০মিটার লম্বা এবং প্রায় ১০ মিটার চওড়া হবে। সেখানে ২০০জন যাত্রী চলাচল করতে পারবে এবং দুটি ডেক থাকবে। এর মধ্যে একটি ডেক শীতাতপ নিয়ন্ত্রিত। বাকি সাতটি ভেসেল ১০০জন যাত্রী ধারণ ক্ষমতাসম্পন্ন ২৫মিটার লম্বা ও ৮মিটার চওড়া হবে। এগুলি নির্মাণে প্রায় ১০০ কোটি টাকা খরচ হবে।
![]()

More Stories
বাংলার পালাবদলের পর সমাজে ঐক্য বজায় রাখার ডাক
পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইটে মমতার বদলে শুভেন্দুর ছবি, শুরু নতুন অধ্যায়
পরিবর্তন হলো শুভেন্দু অধিকারীর ফেসবুক বায়ো