সোমালিয়া ওয়েব নিউজ: সংশ্লিষ্ট রাজ্যে কর্মরত IPS বা IAS আধিকারিকদের বিরুদ্ধে রাজ্য সরকার পদক্ষেপ করতে পারবে বলে, কেন্দ্র কলকাতা হাইকোর্টকে জানিয়েছে। কেন্দ্রের হয়ে অতিরিক্ত সলিসিটার জেনারেল অশোক কুমার চক্রবর্তী, সওয়াল করে স্বরাষ্ট্রমন্ত্রকের এ’সংক্রান্ত একটি সার্কুলার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে জমা দেন। আর জি কর কান্ডের সময় বারবার উঠে এসেছে প্রাক্তন পুলিশ কমিশনার IPS বিনীত গোয়েলের নাম। তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতা এবং প্রকৃত ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ ওঠে। অপসারণের দাবীতে শুরু হয় বিক্ষোভ। এরপরই বিনীত গোয়েলের বিরুদ্ধে পদক্ষেপের দাবী জানিয়ে হাইকোর্টে আবেদন জমা পড়ে। এর প্রেক্ষিতেই কেন্দ্রের এই সিদ্ধান্ত।
![]()

More Stories
গুন্ডাদমন বিল নিয়ে জল্পনা, রাষ্ট্রপতি ফেরত পাঠানোর খবর ভিত্তিহীন: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রাজস্ব আদায়ে পক্ষপাতমূলক আচরণ বদলের বার্তা, উন্নয়নে আধিকারিকদের সক্রিয় ভূমিকার আহ্বান
পুজোর আগেই পথে নামছে আরও ৯০ সরকারি বাস, সব বাসে শীতাতপ নিয়ন্ত্রণের পরিকল্পনা