সোমালিয়া ওয়েব নিউজ:ভারতীয় নৌবাহিনীর দুদিনের উপকূলীয় প্রতিরক্ষা অনুশীলন গতকাল শেষ হয়েছে। উপকূল রক্ষী বাহিনী, মেরিন পুলিশ, ভারতীয় সেনা,বায়ু সেনা, সীমান্ত রক্ষী বাহিনী, ন্যাশনাল সিকিউরিটি গার্ড, সিআইএসএফ, কাস্টমস্, সহ অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলি সি ভিজিল মহড়ায় অংশ নেয়। চতুর্থ প্যান ইন্ডিয়া প্রতিরক্ষা অনুশীলনের অধীনে গত পরশু ও গতকাল পশ্চিমবঙ্গেও উপকূলীয় এলাকায় এই মহড়া হয়। মহড়ার অন্যতম উদ্দেশ্য হল সামুদ্রিক নিরাপত্তা সম্পর্কে উপকূল এলাকার মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। এই সি ভিজিলের অঙ্গ হিসেবে আজ ভিক্টোরিয়া মেমোরিয়ালে হুমকি মোকাবিলার একটি প্রদর্শনী হয়। প্রদর্শনীতে ভারতীয় নৌবাহিনী, সেনাবাহিনী, এনএসজি এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলি হুমকি মোকাবিলায় তাদের দক্ষতা দেখায়।
![]()

More Stories
১৩ বছর পর রাইটার্স বিল্ডিংয়ে ফিরছে সচিবালয়, জোরকদমে পরিকাঠামো তৈরির কাজ
ভিভিজি রামজি প্রকল্পে ১২৫ দিনের কাজ, জেলায় যাচ্ছে ৪২৫ কোটি টাকা
চা শ্রমিক ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে ৩১২ কোটি টাকা বরাদ্দ