সোমালিয়া ওয়েব নিউজ: চা, কফি আমরা নিয়মিত খাই। কিন্তু কোনটি দেহের জন্য ক্ষতিকর তা জানতে হবে। কোনটি খেলে দেহ ঠিক থাকবে তাও জানতে হবে। আমরা প্রচলিত চা-কফি দেখে দূরে থাকবো। এ ক্ষেত্রে ‘হার্বাল চা’ উত্তম একটি পানীয় হতে পারে।
কি লাগবে
দারুচিনি গুঁড়ো ১/৩ টেবিল চামচ, মধু ১ চা চামচ, লবঙ্গ ৩টি, জল আড়াই কাপ, গোলমরিচ ২০টি, কাগজি লেবু ১ টুকরো, ছোট এলাচ ৪টি, আদা ১ ইঞ্চি সমান।
যেভাবে তৈরি করবেন
প্রথমে দারুচিনি গুঁড়ো গোলমরিচ আদা (কুচি করা) ছোট এলাচ ও লবঙ্গ একসাথে আড়াই কাপ জলেতে মিশিয়ে গরম করতে দিন। ফুটানোর পর জলের পরিমাণ কমে এক কাপ পরিমাণ হলে ১ চা চামচ মধু ভালোভাবে নেড়ে মেশান। এবার একটুকরো লেবু চিপে দিন। তৈরি হয়ে গেল হার্বাল চা। আপনার পছন্দ অনুযায়ী কাপে বা মগে পরিবেশন করুন।
![]()

More Stories
বর্তমান সময়ে অনেক কিশোর-কিশোরীর বিপথে যাওয়ার অন্যতম বড় কারণ হলো অল্প বয়সেই “পার্সোনাল রুম” সংস্কৃতি !
ঐতিহ্যবাহী বাঁশে পোড়ানো ‘নাটুয়া জ্যাকুয়াম সল্ট ’: প্রাকৃতিক লবণের নতুন পরিচয়, নাকি শুধু বিপণনের কৌশল?
জামাইষষ্ঠী কী এবং কেন পালন করা হয়?