সোমালিয়া ওয়েব নিউজ: আজ জাতীয় দুগ্ধ দিবস। ‘ভারতে শ্বেত বিপ্লবের জনক’ হিসেবে পরিচিত ডঃ ভার্গিস কুরিয়েনের জন্মবার্ষিকী স্মরণে ২৬শে নভেম্বর দিনটি পালন করা হয়। নতুন দিল্লীতে আজ জাতীয় দুগ্ধ দিবস পালিত হবে। অনুষ্ঠানে কেন্দ্রীয় মৎস্য প্রাণীসম্পদ ও ডেয়ারি মন্ত্রী রাজীব রঞ্জন সিং জাতীয় গোপাল রত্ন পুরস্কার প্রদান করবেন। ভারতের দুগ্ধ বিপ্লবের জনক ভার্গিস কুরিয়েনের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনটি পালন করা হয়। প্রাণীসম্পদ ও ডেয়ারি মন্ত্রক জানিয়েছে, দেশের অর্থনীতিতে ডেয়ারি ক্ষেত্রের অবদান তুলে ধরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন জায়গার কৃষক, দুগ্ধ ফেডারেশন, ডেয়ারি কোঅপারেটিভ এর সদস্যরা অংশ নেবেন এই অনুষ্ঠানে।
![]()

More Stories
মনমোহন সিংয়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে তিন দিনের ব্যাংক ধর্মঘটের ডাক UFBU-এর
ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে অপরিশোধিত তেলে আমদানি শুল্ক কমাল সরকার