সোমালিয়া ওয়েব নিউজ: ইস্কন পুন্ডরিক ধামের চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে বাংলাদেশের ঢাকা বিমানবন্দর থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ, সেদেশে সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তা নিয়ে সওয়াল করতেন। চিন্ময় কৃষ্ণ, সনাতনী সম্প্রদায়ের পক্ষে একাধিকবার মত ব্যক্ত করেছেন। তাঁর আটটি দাবীর মধ্যে রয়েছে- সংখ্যালঘুদের ওপর অত্যাচারের মামলার দ্রুত শুনানি, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রবর্তন এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক গঠন।
![]()

More Stories
আরব বিশ্বে প্রথম, মৃত্যুদণ্ড বিলোপ করল লেবানন
পশ্চিম এশিয়ায় ফের উত্তেজনা, ইরানে নতুন মার্কিন হামলার দাবি
ভিয়েতনামে পর্যটকবাহী নৌকাডুবি: ১৫ ভারতীয়ের মর্মান্তিক মৃত্যু, শোকপ্রকাশ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর