সোমালিয়া ওয়েব নিউজ; গত দেড় মাস যাবৎ পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন থানা এলাকায় সরকারি পি এইচ ই সেন্টার গুলি তে রাতের অন্ধকারে পাম্প হাউসের বিভিন্ন যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটে। এই মর্মে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন থানা এলাকায় এখনো পর্যন্ত মোট দশটি চুরির মামলা রুজু হয়েছিল। দীর্ঘদিন ধরে লেগে থাকার পর অবশেষে পুলিশের গোচরে আসে দুষ্কৃতী দের হদিশ।গতকাল রাতে পূর্ব বর্ধমান জেলা পুলিশ এর স্পেশাল অপারেশন গ্রুপের সহযোগিতায় এসডিপিও সদর সাউথের তত্ত্বাবধানে মেমারি থানার একটি টিম মেমারি থানা এলাকা থেকে মোট চার জনকে গ্রেফতার করে। এদের মধ্যে দুজন হল চোরাই মাল গ্রাহক। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে তাদের থেকে বেশ কিছু চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা হয়েছে এবং চুরি করতে ব্যবহৃত যন্ত্রাংশও বাজেয়াপ্ত করা হয়েছে। চারজন অভিযুক্তকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আগামী দিনে চুরি যাওয়া আরও সামগ্রী উদ্ধার করার চেষ্টা চলবে।
West Bengal Police Purba Bardhaman District PoliceSDPO Bardhaman Sadar South
![]()

More Stories
গুন্ডাদমন বিল নিয়ে জল্পনা, রাষ্ট্রপতি ফেরত পাঠানোর খবর ভিত্তিহীন: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রাজস্ব আদায়ে পক্ষপাতমূলক আচরণ বদলের বার্তা, উন্নয়নে আধিকারিকদের সক্রিয় ভূমিকার আহ্বান
পুজোর আগেই পথে নামছে আরও ৯০ সরকারি বাস, সব বাসে শীতাতপ নিয়ন্ত্রণের পরিকল্পনা