সোমালিয়া ওয়েব নিউজ: আজ সন্ধ্যায় আরামবাগ মহাকুমার গোঘাট থানার অন্তর্গত ফুলই I এবং ফুলুই II গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন অঞ্চল যেমন বেতরা, বালিভদ্রপুর, কয়াপাট এবং বদনগঞ্জ এ টহলদারি করে বেরালো মা – বোনেদের প্রিয় উইনার্স টিম। ওইখানকার মহিলাদের সাথে তাদের সুবিধা অসুবিধার কথা আলোচনা করার পাশাপাশি মহিলা নিরাপত্তার বিভিন্ন দিক তুলে ধরা হয়। বদনগঞ্জ বিট হাউসের ফোন নাম্বার এবং থানার ফোন নাম্বারও মহিলাদের সাথে শেয়ার করা হয়। আগামী দিনে এই ভাবেই মহিলা নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে পৌঁছে যাবে উইনারস টিম।
![]()

More Stories
সাওড়া ইউনিয়ন হাই স্কুলে উন্মোচন করা হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচন
সুরে-সুরে ধর্মের ও আধ্যাত্মিকতার মিলবন্ধনের বার্তা, ভাদুরে বিশ্বকর্মা পুজোর মেলায় কাওয়ালির আসর
মুখ্যমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট, গোঘাট থানায় অভিযোগ—যুবক আটক