সোমালিয়া ওয়েব নিউজ: বিগত ১১ ই ডিসেম্বর পুরশুরা থানার ঘোলদিগরুই এলাকার বাসিন্দা সঞ্জয় ঘড়ুই থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়ের করেন এই মর্মে যে, ওই রাত্রে ঘোলদিগরুই গোলাপবাগান এলাকায় অবস্থিত তার SBI CSP থেকে কোন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতি(গণ) প্রায় ৬৫,০০০ টাকা, তার আধার কার্ড ও কিছু নতুন পাসবই চুরি করে নিয়ে চলে যায়। লিখিত অভিযোগ পাওয়ার পর তার ভিত্তিতে থানায় একটি FIR দায়ের করা হয় এবং সেই বিষয়ে তদন্তে নেমে পুরশুরা থানার পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে তারকেশ্বর থানার অন্তর্গত চাঁপাডাঙ্গা এলাকার বাসিন্দা শেখ জাহাঙ্গীর নামক এক ব্যক্তিকে আটক করেন এবং তার থেকে ২১,৪৯০ টাকা নগদ ও অভিযোগকারীর আধার কার্ড উদ্ধার করা হয় এবং উক্ত ব্যক্তি চুরির কথা স্বীকার করে নেন। এরপর অভিযুক্তকে গ্রেপ্তার করে আরামবাগ আদালতে পেশ করা হয় এবং পুলিশি হেফাজতের আবেদন করলে আদালত ৪ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন। পুলিশি হেফাজতে থাকাকালীন তার থেকে সর্বমোট ১০ টি পাসবই উদ্ধার হয় যা ওই দোকান থেকে চুরি করা বলে জেরায় দাবি করে ধৃত। আজ ধৃতকে পুলিশি হেফাজতের মেয়াদ উত্তীর্ণ হলে পুনরায় আদালতে পেশ করা হয়। উদ্ধার হওয়া জিনিস অভিযোগকারীকে ফিরিয়ে দেবার প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
![]()

More Stories
আরামবাগ শহরজুড়ে বেহাল রাস্তা: গর্ত, পাথর উঠে বিপজ্জনক চলাচল—দুর্ঘটনার আশঙ্কা রামকৃষ্ণ সেতুর স্বাস্থ্য নিয়েও উদ্বেগ, মার্চের মধ্যে কাজ শেষের আশ্বাস পিডব্লিউডি-র
আরামবাগে টেরাকোটার প্রাচীন মন্দিরগুলি ধ্বংসের মুখে
খানাকুলের গর্ব প্রদীপ্ত বাগ: ডব্লিউবিসিএস উত্তীর্ণ হয়ে ডিএসপি পদে মনোনীত