সোমালিয়া ওয়েব নিউজ: আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের বিরুদ্ধে জাতীয় তদন্তকারী সংস্থা – এন আই এ, চারটি রাজ্যে তল্লাশি অভিযান চালিয়েছে। এর মধ্যে বিহারে ১২টি, নাগাল্যান্ডে তিনটি এবং জম্মু-কাশ্মীর ও হরিয়ানায় একটি করে জায়গায় তল্লাশি চালানো হয়। অভিযান শেষে এন আই এ ৩১৫ বোর রাইফেল সহ বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করে। এছাড়াও কিছু বৈদ্যুতিন যন্ত্রপাতি, একটি গাড়ি ও নগদ ১৩ লক্ষ ৯৪ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি গত কয়েক বছর ধরে অস্ত্র পাচারের সঙ্গে যুক্ত ছিলেন। চোরা চালান প্রক্রিয়াটি বিহারের মধ্য দিয়ে করা হতো।
![]()

More Stories
মনমোহন সিংয়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে তিন দিনের ব্যাংক ধর্মঘটের ডাক UFBU-এর
ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে অপরিশোধিত তেলে আমদানি শুল্ক কমাল সরকার