সোমালিয়া ওয়েব নিউজঃ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তৃণমূল কংগ্রেসের শিক্ষক নেতা শেখ সিরাজুল ইসলামকে দুর্নীতির অভিযোগে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে। বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের বেঞ্চ পর্যবেক্ষণে জানায়, শেখ সিরাজুল বেআইনিভাবে শিক্ষকতার চাকরি পেয়েছেন এবং অবিলম্বে তাঁকে বরখাস্ত করতে হবে। শেখ সিরাজুলের বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০০১ সালে আদালতের নির্দেশে চাকরি হারানোর পরও পুনরায় শিক্ষকতার পদে বহাল ছিলেন এবং পরবর্তীতে নিয়োগ দুর্নীতিতে যুক্ত ছিলেন। এর আগে, বিচারপতি বিশ্বজিৎ বসু তাঁর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিলেন।
![]()

More Stories
আরামবাগ প্রশাসনিক জেলা গঠন নিয়ে হুগলিতে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক, প্রশাসনিক রূপরেখা নিয়ে জোর আলোচনা
তাঁত শিল্পীদের জন্য স্বাস্থ্যমেলা ও স্বাস্থ্যবিমা সুবিধা, জাতীয় হ্যান্ডলুম দিবসে বড় ঘোষণা
অসংগঠিত ক্ষেত্রের মহিলাদের বেতন-সহ মাতৃত্বকালীন ছুটির পক্ষে সওয়াল স্বাস্থ্যমন্ত্রীর