সোমালিয়া ওয়েব নিউজঃ কাশ্মীরের উধমপুরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে নদীয়ার তেহট্ট র বাসিন্দা ঝন্টু আলি শেখ শহীদ হয়েছেন। আজ তাঁর পৈত্রিক গ্রাম পাথরঘাটার কারবালা ময়দানে তাঁকে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্থ করা হয়েছে। সেনার পক্ষ থেকে গান স্যালুট দেওয়া হয় এবং কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র -সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা ও পুলিশ বিভাগের কর্মকর্তারা উপস্থিত থেকে শেষ শ্রদ্ধা জানান।
ব্যারাকপুর থেকে কফিনবন্দি দেহ এসে পৌঁছনোর পর তেহট্টে শোকের ছায়া নেমে আসে। এক সেনা আধিকারিকের কথায়, ঝন্টু আলি শেখ দেশের জন্য তাঁর সর্বোচ্চ ত্যাগ দিয়েছেন এবং তাঁর সাহসিকতা ভারতবাসীর গর্ব।
ঝন্টু ২০০৮ সালে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন এবং ছিলেন ৬ নম্বর প্যারাস্যুট রেজিমেন্টের এক সাহসী বিশেষ বাহিনীর সদস্য। জঙ্গিদের গুলিতে তিনি শহীদ হন।

![]()

More Stories
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে সরানো হল প্রিয়দর্শিনী মল্লিককে
‘লক্ষীর ভান্ডার’ প্রকল্পের উপভোক্তারাই এবার সরাসরি নতুন ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা পাবেন; মন্ত্রী অগ্নিমিত্রা পাল
স্কুলে প্রার্থনা সংগীত বাধ্যতামূলক করা হচ্ছে জাতীয় স্তোত্র ‘বন্দেমাতরম’