September 24, 2026

রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা বার্ষিকী

সোমালিয়া ওয়েব নিউজ; আজ রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা বার্ষিকী, ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হচ্ছে জেনে ভক্তমনে নিঃসন্দেহে গভীর আবেগ ও শ্রদ্ধার সঞ্চার ঘটছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের ভক্ত বলরাম বসুর উত্তর কলকাতার বাগবাজারের বাড়িতে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন নাম দিয়ে একটি সংঘ প্রতিষ্ঠা করেন।১৮৯৭ সালের ১লা মে স্বামী বিবেকানন্দ যে ঐতিহাসিক পদক্ষেপটি নিয়েছিলেন, তা কেবল একটি ধর্মীয় সংগঠন প্রতিষ্ঠা নয়, বরং তা ছিল মানবতার সেবায় এক মহান আদর্শের যাত্রা। —”জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর”—এই মূলমন্ত্রকে কেন্দ্র করেই মিশনের যাবতীয় কর্মকাণ্ড গড়ে উঠেছে।

Loading