:
সোমালিয়া ওয়েব নিউজঃ কাশ্মীরের পাহেলগাঁওতে জঙ্গি হামলায় নিহত রাজ্যের দুই বাসিন্দার পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। আজ পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম দক্ষিণ কলকাতার বেহালায় নিহত সমীর গুহর বাড়িতে গিয়ে তার পরিবারের হাতে এককালীন ১০ লক্ষ টাকার আর্থিক সহায়তা তুলে দেন।
অন্যদিকে, ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস বৈষ্ণবঘাটা লেনে নিহত বিতান অধিকারীর বাড়িতে যান। সেখানে তিনি বিতানের বাবার নামে একটি পেনশন ফান্ড গঠনের পাশাপাশি তার মায়ের হাতে একটি স্বাস্থ্যসাথী কার্ড তুলে দেন। এছাড়াও বিতানের পরিবারকেও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
রাজ্য সরকারের এই পদক্ষেপে পরিবারগুলির প্রতি সহানুভূতির প্রকাশ ঘটেছে বলে জানা গেছে। প্রশাসনের এক কর্তার মতে, ভবিষ্যতেও এ ধরনের দুর্ঘটনায় নিহতদের পাশে থাকবে রাজ্য সরকার।

![]()

More Stories
টুলু মণ্ডলের গ্রেফতারি পরোয়ানা খারিজের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে
উদ্বৃত্ত কয়লা বিক্রিতে ১ হাজার কোটির বেশি আয়ের সম্ভাবনা, NTPC-র সঙ্গে WBPDCL-এর চুক্তি
পশ্চিমবঙ্গের একটি রাজ্যসভা আসনে উপনির্বাচন ১৬ অক্টোবর, ২৯ সেপ্টেম্বর থেকে মনোনয়ন